আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৯:২৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৯:২৪:৪০ অপরাহ্ন

দুর্গাপুরের বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক




রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম।
 
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দুর্গাপুরে পৌঁছে তিনি প্রথমে থানা, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফলজ বৃক্ষরোপণ করেন।
 
পরে হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
 
এ সময় উপজেলা ইউএনও উম্মে হাবিবা ফারজানা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, আরএমও মেহেদী হাসান, ওসি পঞ্চনন্দ সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708