আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৫:০৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৫:০৮:৫৭ অপরাহ্ন

পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা


রাজশাহীর পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মজুত করা ৮ বস্তা টিএসপি সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
অবৈধভাবে সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708