দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন পালশা নতুন হাটের মদিনাতুল উলূম কাওমী হাফিজিয়া মাদরাসা অ্যান্ড কিন্ডারগার্টেনের সুপারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৭আগস্ট (বৃহস্পতিবার) রাতে সরকারি বরাদ্দের ৩৬বস্তা অব্যবহৃত লবন বিক্রির চেষ্টাকালে জাহিদ হাসান (৩৫) মাদরাসা সুপারকে আটক করে এলাকাবাসী।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কুরবানির ইদে পালশা নতুন হাটের মদিনাতুল উলূম কাওমী হাফিজিয়া মাদরাসা অ্যান্ড কিন্ডারগার্টেনে সরকারিভাবে লবন বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের সেই অব্যবহৃত ৩৬ বস্তা লবন বৃহস্পতিবার মাদরাসা সুপার জাহিদের গোপনে গোডাউন থেকে বিক্রির চেষ্টা করলে বিষয়টি স্থানীয় লোকজন টের পান। এসময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাকে আটক করে থানায় আনা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী, ১ মাসের কারাদণ্ড, অনধিক ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারি কমিশনার লায়লা নূর তানজু। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটকৃত মাদরাসা সুপারকে ভ্রাম্যমান আদালতে ১মাসের কারাদন্ড ও অনাদায়ে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই মাদরাসা সুপার ৫০হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পান।
দৈনিক সোনালী রাজশাহী / মিজান মাহী