আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:২১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:২১:২৪ অপরাহ্ন

এনসিপির রাজশাহী জেলা কমিটিতে সবুর আহ্বায়ক, নাহিদুল ইসলাম সদস্যসচিব



জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী জেলা শাখার আগামী ছয় মাসের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
 
 সোমবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে এম.এ. সবুরকে আহ্বায়ক এবং রনিউর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
 
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন এড কে এম মিজানুর রহমান, মীর ফারুক, তৌহিদুল হক, ইঞ্জি. আবু সাঈদ মাহফুজ হাসান, জিয়াউর রহমান, প্রভাষক মতিউর রহমান ও রেজাউল ইসলাম।
নাহিদুল ইসলাম সাজুকে সদস্যসচিব এবং ইমরান হাসান, নিজাম উদ্দিন রাজা, আপন দুলাল, মামুনুর রশিদ, মনিরুল ইসলাম, মো. মুরসালিন ও হাবিবুর রহমানকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
 
এ ছাড়া শাহ মুখদম (মিলন), মোরশেদ আলী, আলী মোর্তোজা ও আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. শাকিল আহমেদ ও মো. বাদশা আলীকে। সদস্য হিসেবে রয়েছেন সোহেল রানা, ইসতিয়াক আহমেদ তুষার ও জুলকারনাইন নিয়াজ।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দিতে হবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708