আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৩:১২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৩:১২:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আরও দুইজনের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হলেও তারা পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero HF Deluxe 100cc মোটরসাইকেলসহ আব্দুস সালাম (২৪), সোহেল রানা (২৩) ও আসিফকে (২২) গ্রেপ্তার করা হয়।
 
পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্য ও দেখানো মতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৪), ইমন রেজা (২৬) ও আশিককে (২২) গ্রেপ্তার করা হয়।
 
এছাড়া পলাতক আসামি সাদ্দাম হোসেন (৩০) ও সুসান্ত সিংহের (২৫) বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কালো রঙের Discover 125cc, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং অপরটি লাল রঙের Hero HF Deluxe 100cc, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
 
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসান, এসআই মো. শাকিল হোসাইনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708